রাজশাহীতে নিজ উদ্যোগে ধসেপড়া পদ্মাপাড় সংস্কার

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৭

রাজশাহীতে নিজ উদ্যোগে ধসেপড়া পদ্মাপাড় সংস্কার

রাজশাহী বিভাগীয় চীফ :
গেলো বন্যার পরে রাজশাহী নগরীর সেখেরচক বিহারীবাগান এলাকায় পদ্মা নদীর পাড় ঘেঁষা একটি সড়কে (ওয়াকওয়ে) ভয়াবহভাবে ধসে পড়ে। এতে আশেপাশের ১৫ থেকে ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘদিন অপেক্ষা করার পরেও রাজশাহী পানি উন্নয়ন বোর্ড সেটি সংঙ্কারে কোনো উদ্যোগ নেয় নি।
অবশেষে এলাকাবাসীর আবেদনে রাজশাহী সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী নিজ উদ্যোগে ধসে পড়া স্থানটির সংঙ্কার করেছে। মঙ্গলবার থেকে সেখানে বালি ফেলার কাজ শুরু করা হয়েছে।
এলাকাবাসীদের মধ্যে নগর মহিলা লীগের কার্যকরী কমিটির সদস্য হীরা আরা পারভিন জানান, ধসটি নিয়ে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চিন্তায় ছিলো। বর্ষা চলে আসছে। সংঙ্কার না হলে এলাকাবাসী আরো বেশি সমস্যায় পড়তো।
২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী জানান, সমস্যাটা দীর্ঘদিনের। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। এদিকে বর্ষা মৌসুম শুরু হতেও খুব বেশি সময় নেই। সে কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক কাজ করছিলো। অনেক মানুষ তার সঙ্গে যোগাযোগ করেছিলো।
তিনি আরো জানান, বিষয়টি নিয়ে কয়েকবার পানি উন্নয়ন বোর্ডের কাছে অভিযোগ জানানো হয়েছিলো। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। তাই এলাকাবাসীর মঙ্গলের কথা চিন্তা করেই নিজ উদ্যোগে এ কাজে নেমেছেন তিনি।

এই সংবাদটি 662 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ