ঢাকা |
প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৭
রাজশাহী বিভাগীয় চীফ :
রাজশাহী নগরের শ্যামপুর এলাকায় কেরোসিনের চুলা বিস্ফোরণে দম্পতি দ্বগ্ধ হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার হুমায়ন কবীর। আহতরা হলেন জনি (৩৫) ও তার স্ত্রী মৌসুমী (২৫)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিশ্ববিদ্যালয় ফায়ার স্টেশনের স্টেশন অফিসার হুমায়ন কবীর জানান, মৌসুমী কেরোসিনের চুলায় রান্না করছিলেন। এসময় চুলায় বিস্ফোরণ ঘটে। এতে মৌসুমীর শরীরে আগুন লাগে।
এসময় তিনি ঘরের মধ্যে ছোটাছুটি শুরু করলে তার স্বামী জনি আগুন নিভাতে গিয়ে তিনিই দ্বগ্ধ হন। খবর পেয়ে দমকল কর্মীরা গিয়ে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে। মৌসুমীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।