রাজনগর থানা পুলিশের সহায়তায় অপরাধী লিটনের শপথ

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, জুন ৭, ২০১৬

রাজনগর থানা পুলিশের সহায়তায় অপরাধী লিটনের শপথ

বিশেষ প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহলাল গ্রামের জাহান উদ্দিন লিটন (৩০)। নানা অপরাধমুলক কর্মকান্ডে তার বিরুদ্ধে রাজনগর, কুলাউড়া, শ্রীমঙ্গল ও সদর থানায় ৭-৮টি মামলা রয়েছে। সব’কটি মামলায়ই তিনি বর্তমানে জামিনে রয়েছেন। মামলার গ্লানি আর অপরাধ জীবনে থাকতে চান না জাহান উদ্দীন লিটন।

অপরাধজগৎ থেকে আলোর পথে ফিরে আসতে চায় জাহান উদ্দিন লিটন। তিনি এজন্য সহযোগিতা চান পুলিশের। পুলিশও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। রাজনগর থানা পুলিশ ও সাধারণ মানুষের অনুপ্রেরণায় তিনিও শপথ নেন আর পা বাড়াবেন না অপরাদের জগতে। এরপর রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান ৬জুন সোমবার বিকালে রাজনগর থানায় তাকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য নগদ ১৫ হাজার টাকা অনুদান দেন।

জাহান উদ্দিন জানান, মামলা নিয়ে অনেক ঘুরছি। ফেরারি জীবন আর অপরাধ করে ভালোভাবে চলা যায় না। নিজের পরিবার থেকেও বিচ্ছিন্ন থাকতে হয়। এভাবে জীবন চলে না। তাই স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিয়েছি। রাজনগর থানার পুলিশ ও সাধারণ মানুষের অনুপ্রেরণা আমাকে সাহায্য করবে সঠিক জীবন যাপনের। রাজনগর থানার উপপরিদর্শক আজিজুর রহমান আমাকে নগদ অনুদান দিয়েছেন। এই টাকা দিয়েই আমি আমার নতুন জীবন শুরু করবো।

রাজনগর থানার উপপরিদর্শক আজিজুর রহমান জানান, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭-৮টি মামলা রয়েছে। সে চাইছিল স্বাভাবিক জীবনে ফিরে আসার। আমরাও তাকে সে সুযোগ করে দিয়েছি। আমাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। আশা রাখি সে সুন্দর জীবনে ফিরে আসবে।

এই সংবাদটি 793 বার পঠিত হয়েছে