ঢাকা |
প্রকাশিত: ৯:২৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০১৬
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।বৃহস্পতিবার ২২ সেপ্টেম্বর পুলিশ ধর্ষক শিপার মিয়াকে আটক ও ওই শিশুকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছে। এব্যাপারে শিশুটির পিতা রাজনগর থানায় মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের এক শিশু ছাগল চরানোর জন্য হাওরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খাস প্রেমনগর গ্রামের জাহির মিয়ার ছেলে শিপার মিয়া (২৫) শিশুটির পথরোধ করে পার্শ্ববর্তী শিমুল গাছের নিচে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে বিষয়টি তার মা বাবাকে জানায়।
রাজনগর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য মৌলভীবাজর সদর হাসপাতালে পাঠায়। এসময়ই ধর্ষক শিপার মিয়া পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। এব্যাপারে শিশুটির পিতা রাজনগর থানায় মামলা (নং-১২) করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার এসআই রফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। আসামী পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলেও তাকে সঙ্গে সঙ্গেই আটক করতে সক্ষম হয়েছি।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।