রাজনগরে নদী দখল করে মাছ চাষ

প্রকাশিত: ৭:০৩ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৬

রাজনগরে নদী দখল করে মাছ চাষ

মৌলভীবাজার প্রতিনিধিঃ রাজনগর উপজেলার লঙ্গু নদীতে একটি প্রভাবশালী মহলের সহযোগীতায় জোরপূর্বক বাঁশের বেড়া (খাঁটি) ও বাঁধ দিয়ে মাছ চাষ ও আহরণের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই নদীতে এলাকাবাসীর নৌকা চলাচলে বাঁধার সৃষ্টি হয়েছে এবং প্রকৃত জেলারা মাছ ধরতে না পারায় মানবেতর জীবন যাপন করছে।

বেড়া অপসারণের দাবিতে এলাকার ৫১ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিয়েছে এলাকাবাসী।

অভিযোগ থেকে জানা যায়, উপজেলার মনসুরনগর ইউনিয়নের বাহাদুরগঞ্জ হতে বানারাই পর্যন্ত প্রবাহমান লঙ্গুনদীতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মাছ চাষ ও আহরণ করছে স্থানীয় প্রভাবশালী কিছু মানুষ। এতে ওই নদীতে বাঁশের বেড়া (খাঁটি) ও বাঁধ দেওয়ায় নৌকা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া সরকারের মালিকানাধীন এসব জায়গা সাধারণ মানুষের কাছে ইজারা দিয়ে আর্থিক সুবিধা নিচ্ছেন তারা।

বাদে কুবজার গ্রামের ছয়ফর মিয়া বলেন, আমরা প্রকৃত মৎসজীবী হয়েও এই নদীতে মাছ ধরতে জাল ফেলতে পারিনা। মাছ ধরতে নামলে এলাকার প্রবাবশালী একটি চক্র বাঁধা দেয়।

ওই নদীতে বেড়া প্রদানকারী আকমল মিয়া বলেন, আমরা এলাকার কয়েকজন মিলে বাঁধ দিয়ে মাছ মারতেছি। ওই বাঁধে নৌকা চলাচলে কোন অসুবিধা হচ্ছে না।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, একক ভাবে নদীতে এইরকম বেড়া দিয়ে মাছ শিকার করার সম্পূর্ণ অন্যায়। নদীতে সবাই অবাধ নৌকা দিয়ে যাতায়াত ও মাছ শিকার করতে পারবে। এরকম কেউ চলন্ত নদীতে বাঁধ দিয়ে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি 376 বার পঠিত হয়েছে