ঢাকা |
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
রাজনগর থেকে সংবাদদাতা: মৌলভীবাজারের রাজনগর উপজেলার করিমপুর চা বাগানে ২৪ ফেব্র“য়ারী বুধবার রাতে ভারি বর্ষণে ঘরের মাটির দেয়াল ধ্বসে চাপা পড়ে এক চুমকি রজক (৫) নামক শিশু নিহত ও এক নারী আহত হয়েছেন। আহত নারীকে বাগানের ডানকান হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ওই বাগানের অডিত রজকের মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে বৃষ্টিপাতের সময় করিমপুর চা বাগানের উত্তর লাইনে বসবাসরত অডিত রজক তার পরিবার নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বর্ষণের সময় মাটির ঘরের সামনের দেয়াল ভেঙ্গে তাদের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশু চুমকি রজকের (৫) মৃত্যু হয়। এসময় ওই শিশুটির পাশে থাকা অডিত রজকের স্বামী পরিত্যক্তা বোন বীর রজক (৬০) আহত হন। তাকে ওই বাগানের ডানকান হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানা অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।