ঢাকা |
প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নে আছকির মিয়ার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ এক লাখ ৪৪ হাজার টাকা, ১৪ ভরি সোনার গহনা, দু’টি মোবাইল ফোনসহ মোট ১০ লাখ টাকার মালপত্র নিয়ে যায়। ৪ মার্চ শুক্রবার ভোরে ক্ষেমস্ত গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। বাড়ির মালিক আছকির মিয়া জানান, ভোরে দেশীয় অস্ত্রসহ ১৫/২০ জন মুখোশধারী ডাকাত ঘরের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢোকে। দেশীয় অস্ত্রের মুখে তারা ঘরের সবাইকে জিম্মি করে আলমারি ভেঙে নগদ এক লাখ ৪৪ হাজার টাকা, ১৪ ভরি সোনার গহনা, দু’টি মোবাইলসেটসহ মোট ১০ লাখ টাকার মালপত্র নিয়ে পালিয়ে যায়।
রাজনগর থানার উপ পরিদশক (এসআই) আজিজুর রহমান জানান, খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থল পরিদশন করেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনআনুগ ব্যবস্থা নেওয়া হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।