রাজনগরে ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৬

রাজনগরে ছাত্র ফ্রন্টের মানববন্ধন ও বিক্ষোভ

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর  উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুন্দরবন বিধ্বংসী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় রাজনগর উপজেলা সম্মুখে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজনগর উপজেলা শাখার সভাপতি শাওন মজুমদার এর সভাপতিত্বে ও বিশ্বজিৎ নন্দী এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মঈনুর রহমান মগনু, সদস্য সচিব মুজাহিদ আহমদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মিটন দেবনাথ,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট রাজনগর উপজেলা কমিটির সদস্য মিজন দেব,কংকন আচার্য, সুভাষ মজুমদার প্রমুখ।

এই সংবাদটি 410 বার পঠিত হয়েছে