ঢাকা |
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, মার্চ ৯, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে পাঁচগাও আলোচিত আলেকজান বিবি (৫০) হত্যাকান্ডের সাথে জড়ি থাকার অভিযোগে ৯ মার্চ বুধবার দুপুরে বাদির ২ ভাইকে আটক করেছে সিআইডি পুলিশ। আটক ২ ভাই আলেকজান বিবির আপন ভাগিনা (বড় বোনের ছেলে)।
সিআইডি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হামিদ জানান, আলেকজান হত্যাকান্ডের তদন্তের দায়িত্ব পড়ে সিআইডি পুলিশের উপর। তদন্তে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় নিহত আলেকজান বিবির বড় বোন কুলছুমা বেগমের পুত্র মোঃ আজাদ মিয়া (৪৮) ও আব্দুর রহিম মুন্না (২২) কে উত্তর পাঁচগাও গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে। আটক দু’জন মামলার বাদি স্থানীয় পাঁচগাও মোহাম্মদিয়া ছিদ্দিকীয়া জালালিয়া দাখিল মাদরাসার সুপার আব্দুল হান্নানের ভাই। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মৌলভীবাজার ডিবি অফিসে নেয়া হয়েছে।
উল্লেখ্য, পাঁচগাও ইউনিয়নের সরকারবাজারের পাশে পাঁচগাও মোহাম্মদিয়া ছিদ্দিকীয়া জালালিয়া দাখিল মাদরাসার সুপার পাঁচগাও গ্রামের মাওলানা আব্দুল হান্নান ও সভাপতি শারমপুর গ্রামের বশির মিয়ার মধ্যে মাঠে মাটি ভরাট শেষে টাকার হিসাব নিয়ে গত ৬ জানুয়ারি উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সন্ধ্যায় ঘটনার জের ধরে সংঘর্ষে মাদরাসা সুপারের খালা নিঃসন্তান আলেকজান বিবি নৃশংসভাবে খুন হন। সুপার আবদুল হান্নান এঘটনায় সভাপতির লোকজনদের আসামী করে থানায় মামলা করেন। অপরদিকে আলেকজান বিবির স্বামী দাবি করে আব্দুল কুদ্দুস নামে এক ব্যক্তি মৌলভীবাজার আদালতে সুপার ও তার ভাইদের আসামী করে অভিযোগ দায়ের করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।