ঢাকা |
প্রকাশিত: ৫:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
রাজনগর (মৌলভীবাজার) সংবাদদাতা:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার চা-বাগানগুলোতে যক্ষা রোগীর সংখ্যা বাড়ছে। গত ৪ মাসে এই উপজেলায় শিশুসহ ৫২ জন যক্ষা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এসকল রোগীদের সবাই চা-বাগান এলাকার। এসব এলাকায় এই রোগ সম্পর্কে সচেতনতার অভাব থাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।
খোঁজ নিয়ে জানাযায়, এই উপজেলার উদনা, ইটা, রাজনগর, উত্তরভাগ, বড়দল, করিমপুর চা-বাগানসহ ১৪ টি বাগানে গত অক্টোবর-জানুয়ারী মাসে যক্ষা শনাক্ত করতে ৩২৯ জনের বিভিন্ন পরীক্ষা করা হয়। এরমধ্যে উদনা, ইটা, রাজনগর, উত্তরভাগ, বড়দল ও করিমপুর চা-বাগানে ৫২ জনের যক্ষা ধরা পরে। আক্রান্তদের মধ্যে কফ পরীক্ষায় ৩৫ জন, এক্স-রের মাধ্যমে ১৩ জনকে শনাক্ত করা হয়। ফুসফুসের বাইরে আক্রান্ত হয়েছে ৪ জন। আক্রান্তদের মধ্যে একজন শিশুও রয়েছে। আক্রান্তের সংখ্যা জুলাই-সেপ্টেম্বর মাসের চেয়ে ১৭ জন বেশী। যক্ষার ঝুঁকি প্রবণ চা-বাগানগুলোতে মানুষ সচেতন না হওয়ায় এ রোগ আরো বাড়ছে। এসব এলাকার রোগীদের সচেতন করতে সরকারী ও বেসরকারী বিভিন্ন সংস্থা উদ্দ্যোগ নিয়েছে। এই উপজেলার চা-বাগানগুলোতে যক্ষা নির্মূলে ইউএসআইডি চ্যালেঞ্জ টিবি বাংলাদেশ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে বেসরকারী সংস্থা হীড বাংলাদেশ। এসব এলাকার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তারা বিভিন্ন কার্মসূচী হাতে নিয়েছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলার বিভিন্ন এলাকার স্বাস্থ্য সহকারীদের নিয়ে অবহিতকরণ সভা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বর্ণালী দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আমজাদ হোসেন, হীড বাংলাদেশের মনিটরিং অফিসার প্যাপিলন বিশ্বাস প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বর্ণালী দাস জানান, বাগানগুলোতে এ রোগে মানুষ বেশী আক্রান্ত হচ্ছে। হাঁচি-কাশির মাধ্যমে সাধারণত এ রোগ ছড়ায়। এসব এলাকার মানুষকে সচেতন করা গেলে আক্রান্তের সংখ্যা অনেক কমে আসবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।