ঢাকা |
প্রকাশিত: ৪:২৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮
রাজধানীর পল্লবীতে ঈদের আগের রাতে পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার সুরত আলী (৬৮) ও তার মেয়ে আলেয়া বেগম(২৫) মারা যায়। এর আগে শনিবার দুপুরে মিলি নামে সাড়ে চার বছরের এক শিশু মারা যায়। নিহত মিলি আলেয়ার মেয়ে।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার রাতে মিরপুর-১২ নম্বরের পল্লবী ই ব্লকে মোরাপাড়া বিহারি ক্যাম্পের সামনে মোশারফ হোসেনের বাড়িতে ওই বিস্ফোরণ ঘটে।
তখন দগ্ধ ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তারা হলেন, বাড়ির মালিক মোশারফ হোসেন, তার ছেলে জিসান, ভাড়াটিয়া আওয়াল হোসেন বাবু, ভাড়াটিয়া সুরত আলী, সুরতের স্ত্রী বেদানা বেগম, তাদের মেয়ে আলেয়া, আলেয়ার মেয়ে মিলি, সুরতের ছেলে রাব্বি ও তার স্ত্রী লাবনী।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।