রমজানের পবিত্রতা রক্ষায় বাজার পরিদর্শন করলেন ইউএনও কামরুজজামান

প্রকাশিত: ১:২২ পূর্বাহ্ণ, জুন ৭, ২০১৭

ডি এম আব্দুল্লাহ আল মামুন শ্যামনগর প্রতিনিধি:

মঙ্গলবার পবিত্র রমজান মাসের পবিত্রতা বজায় রক্ষার্থে শ্যামনগর উপজেলার নকিপুর বাজার পরিদর্শন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার  মো: কামরুজজামান, এসময়  উপস্থিত ছিলেন নকিপুর হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি সাধারণ সম্পাদক এস এম ফিরোজ হোসেন সাংবাদিকবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরূজজামান শ্যামনগর নকিপুর বাজারের বিভিন্ন হোটেল; মিষ্টির দোকান; মাছ ও সবজি বাজার; মাংসের দোকান; মুদির দোকান; ফাস্ট ফুড; বেকারী; ফার্মেসী; জুয়েলারী ও গ্যাস-সিলিন্ডারের দোকানসহ মানুষের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে আইন অনুযায়ী ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ করেন।

এই সংবাদটি 741 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ