গোলাপগঞ্জ প্রতিনিধি :চলতি বছর ফেব্রুয়ারিতে শুরু হওয়া ‘রবি খোঁজ দ্য নাম্বার ওয়ান স্পিনার’ ক্যাম্পেইন সোমবার অনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সারাদেশের দশ হাজার প্রতিযোগীর মধ্যে নাম্বার ওয়ান স্পিনার হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নাঈম আহমেদ। ১৯ বছর বয়সী এ অফস্পিনার স্পিনার হান্ট ক্যাম্পেইন শুরুর আগে কখনো কাঠের ক্রিকেট বল হাতে নেননি। গোলাপগঞ্জের পাঁচ মাইল এলাকাস্থ ইউনিটি ক্রিকেট ক্লাবে টেপ টেনিস বলে খেলতেন নাঈম। ওই ক্লাবের এক বড়ভাইয়ের মাধ্যমে মাত্র একদিন আগে জানতে পারেন স্পিনার হান্টের খবর। রাতে লাইট জ্বালিয়ে প্রথমবার ক্রিকেট বলে অনুশীলন করেন। সেরা হতে পেরে উচ্ছ্বসিত নাঈম বলেন, স্পিনার হান্ট শুরুর এক দিন আগে আমি অনুশীলন শুরু করি। এ পর্যন্ত আসার পেছনে আমার ক্লাবের অবদান সবচেয়ে বেশি। সাকিব (সাকিব আল হাসান) ভাইয়ের গ্রিপ ফলো করি। সাকিব ভাই তো বাঁ- হাতি এ জন্য তার সবকিছু ফলো করার সুযোগ তেমন নেই। আমার আইডল রবিচন্দ্রন অশ্বিন।নাঈম আরো জানায় সে আগামীতে বড় ক্রিকেট খেলোয়ার হতে চায়।এদিকে নির্বাচিত সকল খেলওয়ার বাংলাদেশ জাতীয় ক্রিকেট একাডেমীতে থেকে ১ বছর প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে জানা যায়।নাঈম সবার সেরা হওয়ায় পেয়েছে ৫০ হাজার টাকার প্রাইজমানি। অন্যান্যরা পেয়েছেন ২০ হাজার টাকার প্রাইজমানি।
জেলা পর্যায়ে প্রাথমিক ভাবে বাছাই করা ৯২৮ জন স্পিনার নিয়ে শুরু এই ক্যাম্পেইনে চূড়ান্ত পর্বে জায়গা পান ৬০ জন।তাদের মধ্যে সেরা ২০ ও সেরা ১০ বাছাই করা হয়।