ঢাকা |
প্রকাশিত: ২:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫
আব্দুল হালিম আল- আত্তার। সিরিয়ার এই শরণার্থী লেবাননের রাজধানী বৈরুতে চার বছরের মেয়ে রীমকে কাঁধে নিয়ে কলম ফেরি করতেন। সেই আত্তার এখন বৈরুতে চার চারটি দোকানের মালিক।
গত গ্রীষ্মে প্রখর রোদে ঘুমন্ত মেয়েকে কাঁধে নিয়ে বৈরুতের রাস্তায় কলম বিক্রি করছিলেন আত্তার। এই কলমগুলি বিক্রি করে মেয়ের খাবার জোগাড় করতে হবে তাকে। আত্তারের কলম বিক্রির ওই মুহূর্তটির ছবি নরওয়ের গিস্সুর সিমোনারসন নামের এক ওয়েব ডেভলপার ও অনলাইন সাংবাদিক টুইটারে শেয়ার করেন। সেই সঙ্গে তিনি আত্তারকে সহায়তার জন্য একটি ক্যাম্পেইন চালু করেন। @buy_pen নামের ওই ক্যাম্পেইনটি শুরুর পরপর প্রায় পাঁচ হাজার ডলার পান আত্তার। আর যখন ক্যাম্পেইন শেষ হয় তখন পৌনে দুই লাখ ডলারের বেশি অর্থ জমা হয়। আল-আত্তার এখন দক্ষিণ বৈরুতে একটি নির্মাণাধীন অ্যাপার্টমেন্টের দুই বেডরুম বিশিষ্ট একটি ভাড়া বাসায় মেয়েকে নিয়ে থাকেন।
দুই মাস আগে তিনি দুটি বেকারি চালু করেছেন। এর আগে অবশ্য প্রাপ্ত অর্থ দিয়ে একটি কাবাবের দোকান ও একটি ছোট রেস্তোরাঁ দিয়েছিলেন তিনি । সব মিলিয়ে তিনি এখন চারটি দোকানের মালিক। দোকানে ১৬ সিরীয় শরণার্থীকে চাকরিও দিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে আল-আত্তার বলেন, ক্যাম্পেইনের মাধ্যমে যে সাহায্য আমি পেয়েছি তা শুধু আমার জীবন পরিবর্তন করেনি, আমার সন্তান এবং সিরিয়ার অন্য শরণার্থী যাদেরকে আমি সাহায্য করেছি, তাদের জীবনও বদলে দিয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।