ঢাকা |
প্রকাশিত: ১২:৪৫ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৬
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিতে রিপাবলিকান দলের সিনিয়র নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।
ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে আয়োজিত এক সমাবেশে ওবামা বলেন, ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের নিন্দা জানানোর ভাষা নাই। কিন্তু তাকে হোয়াইট হাউসে নিতে এখনো সমর্থন জানানো হচ্ছে।
এদিকে ট্রাম্প নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ বিভিন্ন কথা বলায় রিপাবলিকান দলের অনেক সিনিয়র নেতা তার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন।
তারা দলের লোক হয়েও নির্বাচনে তার হয়ে কাজ না করায় ট্রাম্প তাদের অভিযুক্ত করেন।
ট্রাম্প বিশেষ করে হাউস স্পিকার পল রায়ানের কঠোর সমালোচনা এবং তাকে একজন দূর্বল নেতা হিসেবে বর্ণনা করেন।
মঙ্গলবার সন্ধ্যায় নর্থ ক্যারোলাইনার গ্রীন্সবোরোতে এক নির্বাচনী সমাবেশে ওবামা প্রশ্ন করে বলেন, রিপাবলিকান দলের সিনিয়র নেতারা এখনো এটা কিভাবে চাচ্ছেন যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।
তিনি বলেন, নারীদের ব্যাপারে বেফাঁস মন্তব্য করায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা হারিয়েছেন। এমনকি তার কোন দোকানে কাজ করারও যোগ্যতা নেই বলে ওবামা উল্লেখ করেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।