যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মীবৃন্দের বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন

প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৩

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মীবৃন্দের বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন

২৪শে ডিসেম্বর ২০২৩ইং, রবিবার, বাংলাদেশী বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ক্যান্সার গবেষক ও কতিপয় স্বাস্থ্যকর্মী বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন। খ্যাতিমান ক্যান্সার গবেষক নওশাদ ইসলামসহ যুক্তরাষ্ট্রের ‘খোয়া কিরিন ফার্মা’-গ্রুপের সিএনএস ব্যবস্থাপক ইনা ইসলাম ও ফার্মাকোলজিস্ট নওশাদ ইসলাম, নাফিসা ইসলাম এবং স্থপতি ফয়জুর রহমান এবং তাহাঁদের পরিবারবর্গ হাসপাতালের বিনামূল্যে চিকিৎসা সেবাসহ সার্বিক সেবা কার্যক্রম পরিদর্শন করেন। হাসপাতালের কান্ট্রি ডাইরেক্টর মোঃ তোফায়েল খান’র সভাপতিত্বে হাসপাতালের সভাকক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অথিতিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা প্রদানের পাশাপাশি হাসপাতাল কর্তৃক চলমান আভ্যন্তরিন এবং মাঠ পর্যায়ে ক্যান্সারসহ দুরারোগ্য রোগ নির্নয় ও চিকিৎসা সেবা প্রদান কার্যক্রমের মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন ও হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়।

আগত অথিতিবৃন্দ প্রবাসীগণের উদ্যোগে প্রতিষ্ঠিত অত্র হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রম ও ক্রমবর্ধমান অগ্রগতিতে উচ্ছ্বাস ব্যক্ত করেন। তাহাঁরা এই হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধিতে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন এবং একটি পূর্নাঙ্গ ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার উদাত্ত্ব আহবান ব্যক্ত করেন।

এই সংবাদটি 336 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ