ম্যানহোলে শিশু, চলছে উদ্ধার প্রচেষ্টা

প্রকাশিত: ৮:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৫

ম্যানহোলে শিশু, চলছে উদ্ধার প্রচেষ্টা

রাজধানীর শ্যামপুরে ম্যানহোলে পড়ে গেছে এক শিশু। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

 

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- কন্ট্রোল) এনায়েত হোসেন জানিয়েছেন, মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ৬ থেকে ৭ বছরের এক ছেলে ম্যানহোলে পড়ে যায়।

 

খবর পেয়ে বিকেল ৫টার দিকে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার প্রচেষ্টা শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ম্যানহোলের ভেতরে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

 

এদিকে কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, শ্যামপুর ইউনিয়নের কলকারখানার বর্জে্যর একটি ম্যানহোলে পড়ে যায় শিশুটি। তার নাম নীরব। সন্ধ্যা ৭টায় এ খবর লেখা পর্যন্ত নীরবকে উদ্ধার করতে সক্ষম হয়নি উদ্ধারকারীরা।

 

এদিকে ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বর্জ্য নিষ্কাশনের ম্যানহোলটি ময়লা পানিতে ভরপুর। সেই পানির মধ্যে নেমে উদ্ধার কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।

 

স্থানীয় লোকজন আশঙ্কা করছে, ম্যানহোলের পচা পানির ভেতরে ডুবে যাওয়া নীরব কি বেঁচে আছে! তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি উদ্ধারকর্মীরা।

এই সংবাদটি 1281 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ