মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অফিসের ভিত্তিপ্রস্তর ভেঁঙ্গে ফেলেছে ছাত্ররা

প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

মৌলভীবাজার শিক্ষা প্রকৌশল অফিসের ভিত্তিপ্রস্তর ভেঁঙ্গে ফেলেছে ছাত্ররা

 

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশে স্থাপনকৃত শিক্ষা প্রকৌশল জোনাল অফিসের ভিত্তিপ্রস্তর ভেঁঙ্গে ফেলেছে ওই বিদ্যালয়ের ছাত্ররা। বুধবার সকাল ১০টায় বিদ্যালয়ের প্রায় শতাধিক ছাত্র মিছিল সহকারে গিয়ে এটা ভেঁঙ্গে ফেলে।

তাদের দাবি স্কুলের মাঠ ব্যতিত অন্য যে কোন সরকারি জায়গায় শিক্ষা প্রকৌশল জোনাল অফিস স্থাপন করা। তারা জানায়, স্কুলটি আগামীতে কলেজ পর্যায়ে উন্নতি হতে পারে। এ সময় হোস্টেল ও ভবনের জন্য অনেক জায়গার প্রয়োজন হবে।

উল্লেখ্য, গত ০৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় স্কুল মাঠের দক্ষিণ পাশে ২০ শতক জমির উপর এই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুকুর রহমান সিকদার, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, কামাল হোসেন, ড. ফজলুল আলী প্রমুখ।
ওই দিন ভিত্তিপ্রস্তর স্থাপনের খবর পেয়ে স্কুলের ছাত্ররা ব্যানার ও ফেস্টুন নিয়ে সকাল থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্টানের পাশে প্রতিবাদ করতে দেখা যায়।

এই সংবাদটি 670 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ