ঢাকা |
প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৬
হাবিবুর রহমান খান, মৌলভীবাজার :
মৌলভীবাজারে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। জঙ্গি তৎপরতা বন্ধ সহ আইন শৃংখলার সার্বিক পরিস্থিতি উন্নয়ন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ, জুড়ী, বড়লেখা উপজেলাগুলোতে বিশেষভাবে এ নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
পুলিশের পাশাপাশি, র্যাব, গোয়েন্দা কার্যক্রমে পারদর্শী, ডিএসবি কাজে অভিজ্ঞ ও মেধাবী অফিসারদের নিযুক্ত করে গোপনভাবে জঙ্গি সংক্রান্ত তথ্য সংগ্রহের নির্দেশনা দেয়া হয়েছে। অফিসার বা ফোর্স বদলির ক্ষেত্রেও এসব বিষয়কে গুরুত্ব দিতে বলা হয়েছে।
এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাস ও মেসগুলোতে বহিরাগত কোনো ব্যক্তি পাওয়া গেলে তাদের পরিচয় যাচাই বাছাই (পিসিপিআর) করে ব্যবস্থা নেয়া হবে। জামায়াতে ইসলামির নিয়ন্ত্রিত আর্থিক প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠগুলোর ওপরও নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
প্রত্তেক রিকশাচালক, সিএনজি চালক, ভাড়াটিয়া, স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক, প্রভাষক, অধ্যাপক, অধ্যক্ষ এবং বিভিন্ন এলাকায় ওয়ার্ডে বাসা বা বস্তির মালিক তাদের ভাড়াটিয়াদের আইডি কার্ড, মোবাইল নম্বর, ছবিসহ স্থানীয় ইউপি সদস্য, পৌর কাউন্সিলরের মাধ্যমে থানায় জমা দেয়ার জন্য।
মোটরসাইকেল চালকদের হেলমেট, ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের মূল কাগজপত্র চালকের সঙ্গে রাখতে হবে। স্থানীয় এলাকায় মোটরসাইকেলসহ যেকোনো গাড়িতে অপরিচিত লোকের গতিবিধি তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়ার জন্য।
স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েদের মার্কেট, রেল স্টেশন, বাসস্টেশন, অলিগলিতে অযথা ঘোরাঘুরি এবং মূল্যবান সামগ্রি, মোবাইল, সামজিক গণমাধ্যম ফেসবুক ব্যবহার করতে দেয়া যাবে না সে বিষয়ে অভিভাবককে সচেতন হতে হবে। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের লেখাপড়া, খেলাধুলায় মনোযোগী, তাদের সামাজিক অবক্ষয় রোধকল্পে সন্তানের গতিবিধি লক্ষ্য রাখার জন্য করতে অভিভাবকদের পরামর্শ দেয়া হয়।
অপ্রাপ্ত বা স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের হাতে মূল্যবান সামগ্রিসহ মোবাইল পাওয়া গেলে পুলিশ ওইসব জব্দ করে থানায় নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল বলেন, ‘জঙ্গি দমনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইতোমধ্যে জেলার প্রতিটি থানায় নির্দেশ দেয়া হয়েছে। জেলার সকল উপজেলায় গণসচেতনতা বৃদ্ধির জন্য নিয়মিতভাবে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মতবিনিময় করা হচ্ছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।