ঢাকা |
প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৬
বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার দুই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় দুই যুবককে জনতা আটক করে পুলিশে দিয়েছে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ বুধবার সন্ধ্যায় জানিয়েছেন অপহরণকারী যুবকদের বিরুদ্ধে অপহরণ মামলার প্রস্তুতি চলছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আজাদবক্স স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রী এবং পাশের প্রাইমারি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে প্রাইভেটকারে করে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে পিছু নেয় এবং সরকারবাজার নামে স্থানে তাদের আটক করে। একটি সূত্র জানিয়েছে প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার উদ্যোগ নেয়া হলে কোনোভাবে প্রশাসনের নিকট সংবাদ পৌঁছালে এই উদ্যোগ ব্যর্থ হয় এবং আটক যুবক একই উপজেলার ফাজিলপুর গ্রামের আবদুস শাহিদ (২৫) এবং হিলালপুর গ্রামের আজাদ মিয়া (২৫)কে পুলিশে সোপর্দ করে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় জানিয়েছেন আটক যুবকদের বিরুদ্ধে অপহরণ মামলার প্রস্তুতি চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।