মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৭:০৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৬

মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে ৭০ পিস ইয়াবা সহ মাদক সম্রাট জসিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার ২৯ অক্টোবর মৌলভীবাজার বিকাল ৩ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই সুকোমল ভট্রাচার্য, এএসআই নিতাই রায় ও মুমিন উল্যা অভিযান চালিয়ে মৌলভীবাজার সদর বলিয়ারভাগ এলাকা থেকে মাদক সম্রাট জসিম (২৪) কে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

গোয়েন্দা শাখার উপ পরিদর্শক জানান মাদক সম্রাট জসিমের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় আগের ৫টি মাদক মামলা রয়েছে, সে দাগী একজন মাদক ব্যবসায়ী।

মাদক সম্রাট জসিমকে থানায় হ¯হান্তর করে মাদক আইনে আরো ১ টি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি 306 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ