ঢাকা |
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৬
হাবিবুর রহমান খান:
মৌলভীবাজার সদর উপজেলার ৪ নং আপার কাগাবলা ইউনিয়নের আথানগিরী গত ২৬ জুলাই ১৬ ইং তারিখ রাত ১০,৩০ মিঃ সময় নিরঞ্জন পালের বাড়ীর পার্শ্বে একটি বাঁশ বাগান থেকে, দেশীয় র্অস্ত্র ও ১ জন আন্তঃ জেলা ডাকাত সহ ৪ জন ডাকাত আটক করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কে এম নজরুল তদন্ত কর্মকর্তার নেতৃত্বে এস আই আমিনুল ইসলাম ও এ এস আই শাহিন মিয়া চৌধুরী এ এস আই মোজাম্মেল সহ এক দল পুলিশ সদর থানার আথানগিরী গ্রামের নিরঞ্জন পালের বাড়ীর পার্শ্বে বাঁশ বাগানে পুলিশের উপস্থিতি ডাকাতরা বুঝতে পেরে, দিক বিদিক হয়ে পালাবার চেষ্টা করিলে পুলিশ ও স্থানিয় লোকজনের সহায়তায় ৪ জন ডাকাতকে গ্রেফাতার করেছেন।
আন্তঃ জেলা ডাকাত হান্নান মিয়া, (৩৭) পিতা- মৃত সবলা মিয়া, জিহান (২৫) পিতা আইন উল্যা, উভয় সাং আথানগিরী থানা জেলা মৌলভীবাজার। শাহেব আলী(৩৩) পিতা আব্দুল গণি, সাং জিনারপুর ( সতক), বাদশা (২৯) পিতা মৃতঃ তোরাব উল্যা,সাং সাতাইরহাল, উভয় থানা – নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ।
তাদের নিকট হইতে উদ্বারকৃত ১ টি রামদা, ১ টি দরজা ভাঙ্গার যন্ত্র, ১ টি জিআই পাইপ,১ টি রডের তৈরি তালা খোলার হাতিয়ার, ২টি চাকু, পাওয়া যায়।
গ্রেফতার সময়ে তাদের সহযোগী আরো কিছু ডাকাত দৌড়াইয়া পালাইয়া যায়। আন্তঃ জেলা কুখ্যাত ডাকাত হান্নান মিয়ার বিরুদ্ধে, মৌলভীবাজার থানা সহ খুন, অস্ত্র, ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলা সহ আরও ৭ টি মামলা রয়েছে।
কে এম নজরুল তদন্ত কর্মকর্তা এস আই আমিনুল ইসলাম জানান এই মামলা থানায় রুজু করা হইয়াছে এবং পলাতক ডাকাত সদস্যদের গ্রেফাতারের লক্ষে পুলিশ অভিযান অব্যাহত আছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।