মৌলভীবাজারে অল্প সময়ের মধ্যেই সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন দেশনায়ক তারেক রহমান

প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৬

মৌলভীবাজারে অল্প সময়ের মধ্যেই সমাবেশস্থলে পৌঁছাচ্ছেন দেশনায়ক তারেক রহমান

হাসান আহমদ :
মৌলভীবাজারে বিএনপি’র চেয়ারম্যান ও দেশনায়ক তারেক রহমান অল্প কিছু সময়ের মধ্যেই সমাবেশস্থলে উপস্থিত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। তাঁকে স্বাগত জানাতে ইতোমধ্যে সমাবেশ মাঠে নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
সমাবেশকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে নিজ নিজ অবস্থান নিয়েছেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
নেতাকর্মীদের প্রত্যাশা, দেশনায়ক তারেক রহমানের আজকের বক্তব্য আগামী জাতীয় নির্বাচন ও চলমান গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।

এই সংবাদটি 148 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ