মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:০২ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০১৬

মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজারে অবসরপ্রাপ্ত বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১২ মার্চ শনিবার বেলা ১১ টায় সাইফুর রহমান অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এ এস আব্দুল কাদির মাহমুদ এর সভাপতিত্বে ও আব্দুর রশিদ এর পরিচালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আপনাদের মতো আমাদেরকেও একদিন অবসরে আসতে হবে। অবসরের সময়টাকে পরিকল্পিত ভাবে কাজে লাগিয়ে মানুষের সেবায় নিজের জীবনের বাকী সময়টুকু বিলিয়ে দেয়ার মাধ্যমে সবাইকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল, মেয়র মোঃ ফজলুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন শরীফ উদ্দিন আহমদ, ডাঃ শফিক উদ্দিন, মায়া ওয়াহিদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে নির্বাচন কমিশনার মামুনুর রশিদ নির্বাচিত ১৭ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষনা করেন। নির্বাচিত চেয়ারম্যান এ এস আব্দুল কাদির মাহমুদ, ভাইস-চেয়ারম্যান ডাঃ শফিক উদ্দিন আহমদ, ভাইস-চেয়ারম্যান সৈয়দ ফজলুল্যাহ, সাধারণ সম্পাদক আজির উদ্দিন আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক সুধেন্দ্র কুমার ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, যুগ্ম-কোষাধ্যক্ষ ছয়ফুল আলম খাঁন ও ১০ জনকে সাধারণ সদস্য করা হয়।
সাধারণ সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

এই সংবাদটি 517 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ