ঢাকা |
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬
বিশেষ প্রতিনিধি: প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন মৌলভীবাজারের ঐতিহাসিক গয়ঘর খোজার মসজিদ। ৫০০ বছরের বেশি আগে নির্মিত এ মসজিদ নিয়ে লোকমুখে ছড়িয়ে আছে নানা কাহিনি। কিন্তু অপরিকল্পিত সংস্কারকাজে এর স্থাপত্যকলা বিনষ্ট হওয়ার পথে।
মৌলভীবাজার শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মোস্তফাপুর ইউনিয়নের গয়ঘর গ্রামে একটি টিলার মতো স্থানে খোজার মসজিদের অবস্থান। দেয়ালের শুভ্র রঙে দূর থেকেও জ্বলজ্বল করে মসজিদটি। এর মেঝে ও গম্বুজে টাইলস লাগানো। তিনটি বড় দরজা ও ছয়টি ছোট দরজা। ভেতরে পূর্ব দিকের স্তম্ভে ‘বাঘের পায়ের ছাপ’।
এই মসজিদের সংস্কারের নামে প্রভাবশালী একটি মহল প্রশাসনের অনুমতি ব্যতীত বড় দরজা ১৯মে ভাঙ্গার অভিযোগ উঠেছে। ঐতিহাসিক এ মসজিদের দরজা ভাঙ্গায় এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মুসল্লিরা মুখখোলে কিছু না বলতে পারায় তাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
মসজিদ কমিটির সাবেক কোষাধ্যক্ষ ফটিক মিয়া বলেন, আমির মিয়া ও মোঃ আব্দাল মসজিদ কমিটি অথবা প্রশাসনে অনুমতি ব্যতীত দরজা ও গম্বুজ ভাঙ্গছেন। এ বিষয়ে মসজিদের মোতায়ালির ও অবগত নয়।
মসজিদ কমিটির সেক্রেটারী করিম মিয়া বলেন, রমজান মাস উপলক্ষে মুসল্লিদের সুবিধার জন্য পুরাতন স্টিলের দরজা পরিবর্তন করে নতুন দরজা লাগানো হয়েছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।