মৌলভীবাজারের গাছে গাছে সজনে ডাঁটায় ভরে গেছে

প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৬

মৌলভীবাজারের গাছে গাছে সজনে ডাঁটায় ভরে গেছে

 

এম. মছব্বির আলী : ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি? কবে ছুটি?’ কবি আবু জাফর ওবায়দুল্য¬াহ তার এ কবিতার মাধ্যমে ফুঁটিয়ে তুলেছিলেন একজন ভাষা শহীদের মায়ের আকুতি। কুমড়ো ফুল, সজনে ডাঁটা, ডালের বরি আবহমান বাংলার ঐতিহ্য। আর এ ঐতিহ্য মনে করিয়ে দেয় ভাষার কথা, দেশের প্রতি মমত্ববোধের কথা। অপরদিকে, অযতœ আর অবহেলায় বেড়ে ওঠা সজনে সবার কাছেই খাদ্য হিসেবে বেশ প্রিয়। এখন সজনে গাছে ফুল আসার মৌসুম। সজনের সাদা ফুলে ছেয়ে গেছে মৌলভীবাজার জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চল রাস্তার পাশে, বাড়ির আঙিনায়, পুকুর পাড়ে লাগানো গাছে গাছে ক’দিন পরেই বাতাসে দোল খাবে সজনে। প্রত্যন্ত অঞ্চল জুড়ে যা মানুষের অতি প্রিয় খাবার। সজনে চাষী বিশ্বজিৎ, সিরাজ ও ইমন বলেন, ‘এখন অবশ্য অনেকে বাণিজ্যিকভাবে সজনে চাষ করে হাট-বাজারে বিক্রি করেন। প্রথমদিকে দামটা একটু বেশি থাকলেও পরে কমতে শুরু করে। ’শুধু গ্রামাঞ্চলের মানুষের কাছেই নয়, শহরের মানুষের কাছেও সজনে ডাঁটার ব্যাপক কদর রয়েছে।

এই সংবাদটি 770 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ