ঢাকা |
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২৫
স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপাশা গ্রামে মো. আক্কাছ মিয়া (২২) নামে এক যুবক রহস্যজনকভাবে নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকালে তার বাড়ির পাশের ধলাই নদীর পাড়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আক্কাছের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, সকালে আক্কাছের ছোট ভাই হাসান তাকে খুঁজতে গিয়ে নদীর পাড়ে তার ব্যবহৃত বাইসাইকেল দেখতে পান। পরে আশপাশে খোঁজাখুঁজি করার সময় গাছে ঝুলন্ত আক্কাছের লাশ দেখতে পান। তার পা মাটিতে লেগে ছিল, যা সন্দেহের সৃষ্টি করেছে।
এদিন সকালে প্রতিবেশী মো. শওকত ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জানা গেছে, নিহত আক্কাছ রঙমিস্ত্রি হিসেবে কাজ করতেন। রোববার রাত ৯টায় ভানুগাছ বাজার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনি তার বাবার কাছ থেকে ৫০ টাকা নিয়েছিলেন। রাত ১০টায় তাকে বড় চাচা মো. নওশাদ মিয়া সফাত আলী সিনিয়র মাদ্রাসার কাছে দেখেন। এরপর রাতভর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তার ফোনটি বন্ধ ছিল।
এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং নিহতের মৃত্যুর কারণ সম্পর্কে তদন্ত চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।