মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০১৮

মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা

এসএমপি জানায়, আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৮ উপলক্ষে ২৭টি সাধারণ ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের স্মারক নং-১৭.০০.০০০০.০৩৪.৩৭.০০৯.১৮.৪৬৭ তারিখ-১৮/০৭/১৮খ্রিঃ এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পরিপত্র নং-০৭ তারিখ-১০/০৭/২০১৮খ্রিঃ মূলে জারিকৃত পরিপত্রের নির্দেশনার আলোকে ২৮/০৭/২০১৮খ্রি. তারিখ রাত ১২টা থেকে ভোট গ্রহণের পরের দিন অর্থাৎ ৩১/০৭/২০১৮ তারিখ সকাল ৬ টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল।’ তবে নির্বাচনে প্রার্থী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টদের জন্য এই নির্দেশ প্রযোজ্য হবে না। এছাড়া পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত ষ্টীকার ব্যবহার করতে বলা হয়।

এই সংবাদটি 632 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ