ঢাকা |
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৬
এটি এ দম্পতির প্রথম সন্তান। জন্মের সময় শিশুটির ওজন ছিলো ২ কেজি আট’শ গ্রাম।
সেপ্টেম্বরের মাঝামাঝিতে সন্তান জন্মের সময় নির্ধারিত থাকলেও বুধবার রাতে হঠাৎ করেই প্রসববেদনা ওঠে শাহিদের স্ত্রী মিরার। স্ত্রীকে নিয়ে তখনই হাসপাতালে আসেন শাহিদ কাপুর। শুক্রবার রাতে কোনো রকম অস্ত্রোপচার ছাড়াই ভূমিষ্ঠ হয়েছে এ দম্পতির প্রথম সন্তান।
সন্তানের মুখ দেখে উচ্ছ্বসিত শাহিদ কাপুর তাৎক্ষনিক এক টুইট বার্তায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘‘সে এসে গেছে। তাকে আমাদের মাঝে পেয়ে আমরা যে কতটা খুশি তা প্রকাশ করার ভাষা খুজে পাচ্ছি না! শুভকামনার জন্য সবাইকে ধন্যবাদ।’’
স্ত্রীর সন্তানধারণের পুরো সময়টিতে যত্মবান স্বামী হিসেবে দেখা গেছে শাহিদকে। এমনকি বিশেষ এ মুহূর্তে স্ত্রীকে সময় দিতে অভিনয় থেকেও বিরতি নিয়েছিলেন তিনি। এরমধ্যেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ দম্পতির গর্ভকালীন সময়ের ছবি মুগ্ধ করেছে সবাইকে।
সন্তান জন্মের পরপরই বলিউডি তারকাদের শুভকামনায় সিক্ত হয়েছেন এ দম্পতি। রিতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, আলিয়া ভাট, কারান জোহার ও আনুশকা শর্মা টুইটারে জানিয়েছেন শুভেচ্ছা বার্তা।
শাহিদ কাপুরকে শেষ দেখা গেছে `উড়তা পাঞ্জাব’ সিনেমায়। এই সিনেমা মুক্তির পরপরই স্ত্রী মিরাকে সময় দেয়ার জন্য অভিনয় থেকে বিরতি নেন তিনি। শিগগিরই তাকে দেখা যাবে ভিশাল ভারদোয়াজ-এর পরবর্তী ছবি ‘রাংগুন’-এ। এই সিনেমায় তার সহ-শিল্পী হিসেবে থাকছেন সাইফ আলি খান ও কাঙ্গানা রানাউত।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।