ঢাকা |
প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, মার্চ ২৩, ২০১৭
ঝিনাইদহ থেকে সংবাদদাতাঃ
ঘরে শুয়ে রাতের অন্ধকারে আকাশের চাঁদ দেখা সেই খুবড়ী ঘরটি সরিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের নিজস্ব অর্থায়নে মহেশপুর উপজেলার আলীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা সুরোত আলীর নব নির্মিত ভবন বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালকুদার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড. আব্দুল মালেক গাজী, সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, পৌর কমান্ডার কাজী আব্দুস সাত্তার, ইউনিয়ন কমান্ডার আব্দুর রহমান, নাসির উদ্দীনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মহেশপুর পৌর এলাকার জলিলপুর গ্রামের গরীব-অসহায় ছবিরন নেছার বাড়ীর নির্মাণ কাজ পরিদর্শন করেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমানের দপ্তরে গত ১৫ ফেব্রুয়ারী জলিলপুর গ্রামের গরীব অসহায় নিঃসন্তান ছবিরন নেছা ভিক্ষার জন্য গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভিক্ষার পরিবর্তে শীত বস্ত্র উপহার দিয়ে তার নিজের একচিলতে জমির ওপর তার বসত বাড়ী নির্মানের প্রতিশ্রুতি দেন। প্রুতিশ্রুতি অনুযায়ী এখন ছবিরন নেছার বাড়ী নির্মানের কাজ চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।