ঢাকা |
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬
ডেক্স রিপোর্ট: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর একটি আক্ষেপ রয়ে গেছে বলে জানিয়েছেন তার স্ত্রী খন্দকার আয়েশা খাতুন।
শনিবার সন্ধ্যায় মীর কাসেমের সঙ্গে কাশিমপুর কারাগার থেকে দেখা করে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীদের কাছে এ কথা জানান তিনি।
খন্দকার আয়েশা খাতুন বলেন, মীর কাসেমের শেষ ইচ্ছা ছিল তার ছেলে ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানকে দেখা এবং তার সঙ্গে কথা বলা। মৃত্যুর আগে আরমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করার ইচ্ছা ছিল তার। কিন্তু বেশ কিছুদিন ধরে আরমান নিখোঁজ থাকায় তার সঙ্গে কথা হলো না মীর কাশেমের।
খন্দকার আয়েশা খাতুন জানান, এ সরকারের আমলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করে লাভ নেই। প্রাণভিক্ষা চাইলেও তা পাওয়া যেতো না। এ কারণে তিনি তা চাননি।
তিনি জানান, মীর কাসেম আলী সবাইকে শান্ত থাকতে বলেছেন এবং ধৈর্য্য ধারণ করতে বলেছেন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।