মিয়ানমারে মুসলিম গণহত্যার ও নির্যাতনের প্রতিবাদে গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০১৭

মিয়ানমারে মুসলিম গণহত্যার ও নির্যাতনের প্রতিবাদে গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল
জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ: মিয়ানমারে মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে গোলাপগঞ্জে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা ছাত্র জমিয়ত উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে গোলাপগঞ্জ পৌর সদরে এ মিছিল বের করা হয়।মিছিলটি পৌরসভার গেইট থেকে শুরু হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ছাত্র জমিয়তের উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা রশিদুর রহমানের সভাপতিত্বে ও পৌর শাখার সেক্রেটারি মিনহাজুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আলহাজ্ব শামছুদ্দিন বানীগ্রামী।উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আলী আহমদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সহ সভাপতি মাওঃ এমাদুদ্দীন সালিম, গোলাপগঞ্জ ছাত্র জমিয়ত উপজেলা শাখার সেক্রেটারি মাওঃ আবুল কাসেম, মাওলানা জিল্লুুর রহমান, পৌর সভাপতি মাওলানা আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক রফি আহমদ, রুকন উদ্দিন, নাহিদুল ইসলাম, জাকির আহমদ, আব্দুল কাদির জাকির প্রমুখ।

এই সংবাদটি 404 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ