ঢাকা |
প্রকাশিত: ৭:২৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৬
পরিকল্পিত ভাবে মুসলমানদেরকে নির্যাতন, ও পৈশাচিক ভাবে হত্যার প্রতিবাদে আজ বিকেলে জকিগঞ্জ এম.এ. হক চত্বরে বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক মানববন্ধন ও প্রতিবাদ সভা।
বাংলাদেশ মানবাধিকার কমিশন জকিগঞ্জ শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব ফখরুল ইসলামের সভাপতিত্বে পৌর শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ও সংগঠক বাবর হোসাইন চৌধুরীর যৌথ পরিচালনায় শুরুতে
কোরআন তেলাওয়াত করেন খলাছড়া
ইউনিয়ন সভাপতি রাজু আহমদ।
কোরআন তেলাওয়াত শেষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.এ.জি বাবর, সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতির ব্যবস্থাপনা পরিচালক জাফরুল ইসলাম, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, জকিগঞ্জ পৌর মানবাধিকার কমিশনের সভাপতি ফুরকান আহমদ মুন্সী, মানবাধিকার কমিশন জকিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শিহাবুল হক পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক মারুফ আহমদ মেম্বার, খলাছড়া ইউ/পি সভাপতি রাজু আহমদ, ঠিকাদার আব্দুস সাত্তার মঈন, আবু বকর মোহাম্মদ ফয়সল, বারহাল ইউনিয়ন সভাপতি রিয়াজ
উদ্দিন পুতুল, সংগঠক ও ব্যবসায়ী এস এম
আহাদুর রহমান মুন্না, মানিকপুর
ইউনিয়ন সভাপতি সেলিম আহমদ চৌধুরী, আব্দুল বাতিন শামীম প্রমূখ।
বক্তারা বলেন মায়ানমারের এ ঘৃণ্য কর্মে আজ মানবাধিকার লুন্টিত, বিশ্ব আজ হতবাক। অথচ জাতিসংঘ নীরব। বক্তারা আরো বলেন যেদেশের মানুষ শান্তিতে থাকতে পারে না সেদেশে শান্তিতে নোবেল বিজয়ী অং সান
সূচির নোবেল এখনো কিভাবে থাকে। শান্তিতে নোবেল বিজয়ি সূচির কাছ থেকে নোবেল প্রত্যহার সহ মায়ানমারে অবিলম্বে মুসলীম নির্যাতন- হত্যার বন্ধের জোর দাবি জানান বক্তারা।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।