ঢাকা |
প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০১৭
মিশরের দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৮ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দেশটির আলেকজান্দ্রিয়া শহরে এ ঘটনা ঘটে। খবর আল আহরাম অনলাইন।
কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে বিপরীত দিকের পোর্ট সৈয়দ থেকে আসা ট্রেনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি বিবৃতি জানানো হয়েছে, দুর্ঘটনায় মোট নিহত বা আহতের সঠিক সংখ্যা এখনো নির্দিষ্ট করা সম্ভব হয়নি।
দেশটি প্রসিকিউটর জেনারেল নাবিল সাদিক এ ঘটনায় জরুরী তদন্তের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, ২০১২ সালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৫১ জন নিহত হন। ২০১৩ সালেও একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ১৯ জন নিহত হন।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।