মিরসরাইয়ে ১৮ লাখ টাকা লটারি জয়ের লোভ দেখিয়ে প্রতারণা

প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মে ২৯, ২০১৭

রেদোয়ান জনি::
মিরসরাইয়ে রবি সেবার লটারি জয়ের লোভ দেখিয়ে এক গ্রাহক থেকে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। শুক্রবার (২৬ মে) উপজেলার খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া গ্রামের রতন নাথ মুন্না নামে রবির ওই গ্রাহক প্রতারণার শিকার হয়। তাকে লটারিতে সাড়ে ১৮ লাখ টাকা জয়ের লোভ দেখিয়ে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।
প্রতারণার শিকার রতন নাথ মুন্না জানান, গত বৃহস্পতিবার (২৫ মে) ০১৮২২-২২২৫৯৯ নন্বর থেকে তার মোবাইলে সুকুমার সাহা পরিচয় দিয়ে এক প্রতারক ফোন করে। এসময় রবি সেবায় তার মোবাইল নন্বরটি শ্রেষ্ঠ নন্বর ও লটারিতে সাড়ে ১৮ লাখ টাকা জয়ের কথা জানায়। ওই লটারি জয়ের টাকা নিতে ভ্যাট হিসেবে তার কাছে ৫০ হাজার টাকা চাওয়া হয়। টাকাগুলো পাঠানোর জন্য ০১৮৫৭-৮৫৬৪৬৯, ০১৮৮-৪৭৯৯৯৭১  বিকাশ নন্বর দেয়া হয়। গত বৃহস্পতিবার  ও শুক্রবার ধার করে দুই দফায় রবির দুইটি বিকাশ নন্বরে ২০ হাজার টাকা পাঠায়। শুক্রবার টাকা পাঠানো পর আবার ০১৭৬০-০৩৬৮৪৮, ০১৭২২-২৬৭০৭৪ বিকাশ নন্বর দেয় এবং বাকি টাকা পাঠাতে বলে। টাকা পাঠানো হলে শুক্রবার দুপুর ২ টার মধ্যে লটারিতে পাওয়া টাকা তাকে দেয়ার জন্য যোগাযোগ করা হবে বলে জানায়। এসময় বিকাশ এজেন্টকে কোথায় টাকা পাঠাচ্ছে তা জানাতেও নিষেধ করে দেয়। পরে প্রতারনার বিষয়টি বুঝতে পেরে পাঠানো টাকা ফেরত চাইলে তার সাথে খারাপ ব্যবহার করে। একপর্যায়ে সব কয়টি মোবাইল নন্বর বন্ধ করে দেয়া হয়। প্রতারনার শিকার রতন নাথে দেয়া মোবাইল নন্বরগুলোতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে নন্বরগুলো বন্ধ পাওয়া যায়।

এই সংবাদটি 723 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ