মিরসরাইয়ে মায়ের মামলায় ছেলে কারাগারে

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, জুন ৬, ২০১৮

মিরসরাইয়ে মায়ের মামলায় ছেলে কারাগারে

মিরসরাই প্রতিনিধি

৪৫ বছর বয়সী ছেলের নানা অপকর্ম ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে দীর্ঘসময় ধরে অতিষ্ট হয়ে উঠেছে ৭৫ বয়সী এক মা। ছেলেকে সুন্দর জীবনধারণের জন্য পিতৃবিয়োগেরপর থেকে মায়ের চেষ্টার কখনো কমতি ছিল না। কিন্তু মায়ের চেষ্টাগুলো যেন বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিল, দিনদিন অপরাধের মাত্রাও বাড়তে থাকে। দীর্ঘ সময়ের নানা চেষ্টা বিফলে যাওয়ার পর আইনের ধারস্থ হন মা। শেষতক মায়ের দায়ের করা মামলায় কারাগারে যেতে হলো ছেলেকে। চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রট, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ দায়ের করা মামলায় কারাগারে গেল মিরসরাই উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মৃত অনন্ত কুমার দত্তের পুত্র উত্তম কুমার দত্ত। মামলার বাদী তার মা কানন বালা দত্ত। সোমবার রাতে জোরারগঞ্জ থানা পুলিশ তাকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৈতন্যেরহাট চলমান ফিলিং স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। পরেরদিন মঙ্গলবার (৫ জুন) তাকে চট্টগ্রাম জেলা হাজতে প্রেরণ করে থানা পুলিশ।

 

এই সংবাদটি 559 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ