ঢাকা |
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭
রেদোয়ান জনি, (চট্টগ্রাম) মিরসরাই ::
“মাশরাফি তুমি ফিরে এসো”, “মাশরাফি তুমি ফিরে এসো”… টি-টুয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে প্রত্যাবর্তন করার দাবিতে মিরসরাইয়ে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ‘ক্রিকেটপ্রেমী মাশরাফি ভক্ত ফোরাম’র উদ্যোগে মানববন্ধন ও মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে শুরু হয়ে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা প্রদক্ষিণ করে। মিছিল শেষে মানববন্ধন করে ভক্তরা।
এ সময় সাংবাদিক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, মাশরাফি ভক্ত ফোরামের আহবায়ক সংগীত শিল্পি মহিবুল আলম আরিফ, মাশরাফি ভক্ত রিপন গোপ পিন্টু, ইমাম ফারুক, পারভেজ, আরাফাত হোসেন, হৃদয়, ইমাম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দাশ, ভোরেরকাগজ প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ, সাংবাদিক আজিজ আজহার, সাদমান সময়, বাবলু দে, মাশরাফি ভক্ত নুর উদ্দিন, সরোয়ারুল আলম তুহিন, আবদুল হান্নান আনসারী প্রমুখ।
সবার কণ্ঠে একই আওয়াজ- “মাশরাফি তুমি ফিরে এসো”, “বাংলার ক্রিকেটকে এখনো অনেক কিছু দেবার বাকি আছে তোমার”, “তুমি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ অধিনায়ক।”
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।