মিরসরাইয়ে পানিতে ডুবে বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু

প্রকাশিত: ১২:৩৫ পূর্বাহ্ণ, মে ১৫, ২০১৭

রেদোয়ান জনি:
মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে জোবায়ের উদ্দিন (১১) নামের বাক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৪ মে) সকাল ১০ টায় উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জোবায়ের উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের জসিম উদ্দিনের পুত্র।
শিশুটির মামা তৌকির হোসেন জানান, জোবায়ের মৃগী রোগী ছিল। রবিবার সকাল ১০ টায় সে বাড়ির সবার অগোচরে পুকুরে নেমে সাতার কাটঁতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে পানিতে ডুবে যায়। অনেকক্ষন পর্যন্ত তার মা তাকে দেখতে না পেয়ে পরে পুকুরে খোঁজে। পরবর্তীতে তাকে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে উদ্ধার করে মাতৃকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এই সংবাদটি 404 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ