ঢাকা |
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০১৭
চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা জানান, ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা কুমিল্লা পুলিশকে সঙ্গে নিয়ে এ অভিযান চালাচ্ছে।
মিরসরাই পুলিশের একজন কর্মকর্তা জানান, কলেজ রোডের রেদওয়ান মঞ্জিল নামের ওই দোতলা বাড়িতে রাত ১১টার দিকে অভিযান শুরু হয়। সকালেও ওই বাড়ি পুলিশ ঘিরে রেখেছে।
ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, “গতকাল কুমিল্লায় যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তারা মিরসরাইয়ের ওই বাড়িতে আস্তানা গেড়েছিল। তাদের নিয়ে সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।”
রাত ২টার পর ওই বাড়ি স্থানীয় পুলিশের পাহারায় রেখে কাউন্টার টেরোরিজমের সদস্যরা আরও কয়েকটি স্থানে অভিযান শুরু করেন বলে জানান ওই কর্মকর্তা।
তবে অভিযান এখনও চলমান থাকায় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাননি তিনি।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার তীরচর গ্রাম এলাকায় হাইওয়ে পুলিশের একটি চেকপোস্টে বাস থামিয়ে তল্লাশির সময় ওই হামলার ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম জানান, চালকের কাগজ পরীক্ষা করার সময় বাস থেকে দুই ‘জঙ্গি’ নেমে এসে আল্লাহু আকবর বলে দুটি বোমা ছোড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।
পুলিশ কর্মকর্তারা জানান, বোমা ছুড়ে দুই জঙ্গির মধ্যে একজন দৌড় দেয়। তাদের মধ্যে একজনকে ধাওয়া করে স্থানীয়দের সহায়তায় আধা কিলোমিটার দূরে এক ধানক্ষেত থেকে ধরা হয়। অন্যজন পালানোর চেষ্টার মধ্যেই হাতে বোমা নিয়ে ছুড়ে মারার হুমকি দিতে থাকে। পরে তাকেও ধরে ফেলা হয়।
ডিআইজি আতিকুল ইসলাম জানান, ওই দুই যুবক আসছিলেন বান্দরবান থেকে। তাদের সিটের পাশে একটি ব্যাগে ছয়টি হাতবোমা পাওয়া গেছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।