মিরসরাইয়ে এক হাজার পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৭

মিরসরাইয়ে এক হাজার পিস ইয়াবাসহ আটক ২
রেদোয়ান জনি:
মিরসরাইয়ে এক হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।  এসময় লাল রংয়ের একটি পিকআপ গাড়িও আটক করা হয়।  সোমবার (১০ জুলাই) মিরসরাই সদরের দক্ষিণ পাশে আলমগীর ষ্টোরের সামনে থেকে লাল রংয়ের গাড়ি থেকে ইয়াবা গুলো উদ্ধার করা হয় এবং শহীদুল ইসলাম ও আমিন নামে দুইজনকে আটক করে।
মিরসরাই থানার ওসি (তদন্ত) জাকির হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি তল্লাশীর সময় থানার সহাকরি উপ-পরিদর্শক (এএসআই) মনিরুল একটি পিকআপ (ঢাকা ঠ ১৪১৮৫৩) থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে এবং দুইজনকে আটক করে।  তাদের বিরুদ্ধে মিরসরাই থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি 719 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ