মিরসরাইয়ে আবারও গাছের ডালে অজগর

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০১৭

মিরসরাইয়ে আবারও গাছের ডালে অজগর
রেদোয়ান জনি::
মিরসরাইয়ে আবারও গাছের ডালে মিলেছে অজগর।  এবারেরটি পৌরসভার সাহাবগ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। অজগরটি প্রায় ৮ ফুট লম্বা।
এর আগে গত ২৪ জুন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জাম গাছের প্রায় ৬০ ফুট উপরে উঠে জড়িয়ে থাকা একটি প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে বনে ছেড়ে দিয়েছিলেন বন কর্মকর্তারা।
এদিকে রোববার খেলার সময় একদল কিশোরের নজরে আসে অজগরটি। পরে তারা অজগরটি গাছ থেকে নামিয়ে আনে। পরে এলাকার লোকজন তাদের কাছ থেকে অজগরটি নিয়ে থানায় দিয়ে আসে।
পরে খবর পেয়ে মিরসরাই রেঞ্জের গোভনীয়া বিটের ভারপ্রাপ্ত বিট কর্মকর্তা প্রদীপ কুমার শীল থানায় গিয়ে অজগরটি গভীর পাহাড়ে ছেড়ে দেন।
বন কর্মকর্তারা ধারণা করছেন পাহাড়ি ছড়ার পানিতে ভেসে অজগরটি লোকালয়ে চলে এসেছে। এর আগে উদ্ধার করা অজগরটি সম্পর্কেও একই ধারণা করেছিলেন তারা।

এই সংবাদটি 763 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ