মিরসরাইয়ের যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, আগস্ট ২, ২০১৭

মিরসরাইয়ের যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে পারভেজ হোসেন (২৩) নামের এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দূর্র্বৃত্তরা। আজ মঙ্গলবার (১ আগস্ট) বিকেলে উপজেলার ওসমানপুর ইউনিয়নের মরগাং গ্রামের নিজ বাড়ির সামনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত পারভেজ ওই গ্রামের রহিম উল্যাহ ড্রাইভারের ছেলে।
স্থানীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, গত সোমবার (৩১জুলাই) ধুম ইউনিয়নের আবাসন প্রকল্পে মদ বিক্রেতা দুলালকে মদসহ আটক করে নিহত পারভেজ। এরপর ওই মদ বিক্রেতা দুলালসহ তার সাঙ্গপাঙ্গরা পারভেজের উপর ক্ষিপ্ত হয়। মঙ্গলবার দুপুরে ওই ঘটনার জের ধরে পারভেজের উপর হামলা চালায় দুলাল ও তার সঙ্গীরা। এসময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পারভেজকে মারাত্মক আহত করে পালিয়ে যায়। মূমুর্ষ অবস্থায় স্থানীয়রা পারভেজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় পারভেজ মারা যায়।
নিহত পারভেজের ভাই জানান, সোমবার তার ভাইয়ের সাথে ধুমের আদর্শ গ্রামের দুলালসহ কয়েকজন ছেলের সাথে কথা কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকালে বাড়ি সামনে রানা, বেলাল, আরিফ, আরিফ (২), মাসুক, রনি, নাজমুল, শেখ ফরিদ রাসেল, আরমানসহ ১২-১৪ জন সন্ত্রাসী পারভেজকে কুপিয়ে হত্যা করে।
মিরসরাইয়ের সার্কেল এএসপি মাহবুবুর রহমান হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সংবাদটি 757 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ