মিরসরাইয়ের মায়ানী যুব উন্নয়ন সংঘের ৩১ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ১:৫২ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০১৭

মিরসরাইয়ের মায়ানী যুব উন্নয়ন সংঘের ৩১ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন
রেদোয়ান জনি, মিরসরাই :
মিরসরাইয়ের ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন যুব উন্নয়ন সংঘের ৩১ বছর পূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২১ এপ্রিল ( শুক্রবার) সকাল ৯ টায় জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। বিকেল ৩ টায় মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের হলরুমে শুরু হয় প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে মাজেদা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশ নেন। বিকেল ৪ টায় আলোচনা সভা এবং সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন যুব উন্নয় সংঘের সাবেক সভাপতি মোঃ মনজুরুল হক মনজু, জাহেদ হোসেন এবং সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি মামুনুল ইসলাম মামুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কবির আহমেদ নিজামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন, ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিনুল কাদের চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন পলাশ, মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম, ১৩ নম্বর মায়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লিজিং সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এএসএম আহসান হাবিব চৌধুরী রিয়াদ, মায়ানীর ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য রবিউল হক আজাদ, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি হাসান মোঃ সাইফ উদ্দিন, শান্তিনীডের সভাপতি আশরাফ উদ্দিন, মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় পরিষদের সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে মিরসরাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, মঘাদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহীনুল কাদের চৌধুরী, প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন পলাশসহ বেশ কয়েকজন গুণী ব্যক্তিকে সংবর্ধনা দেওয়া হয়।
বিকেল ৫ টায় মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রধান করা হয়, সন্ধ্যা ৬ টায় মায়ানীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ছাতা বিতরন করা হয়।

এই সংবাদটি 477 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ