মায়ানমারের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ 

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৫, ২০১৬

মায়ানমারের মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ 

প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের মুসলমান ও বিশ্ব মুসলিমদের প্রতি হুমকি ধামকি,হত্যা,অত্যাচার,নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল করছে বিভিন্ন ইসলামী সংগঠন।

বাংলাদেশ খেলাফত মজলিশ শ্রীমঙ্গল থানা শাখার উদ্যোগে শুক্রবার বাদ জুময়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

শ্রীমঙ্গল স্টেশন রোডস্থ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন জামে মসজিদ থেকে একটি রেলী বের হয়।রেলীটি স্টেশন রোড হয়ে,হবিগঞ্জ রোড ও মৌলভীবাজার রোডের কিছু অংশ ঘুরে এসে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে জড়ো হয়। পরে শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে অনুষ্টিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গলের বিশিষ্ট সমাজসেবক হাজী কামাল হোসেন,মাওলানা আয়াত আলী, খেলাফত মজলিশ শ্রীমঙ্গল থানা শাখার সভাপতি মাওলানা এম এ রহিম নোমানী।মাওলানা আব্দুর রউফের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে প্রতিবাদ সভাটির সমাপ্তি হয়।

বক্তারা জাতিসংঘ সহ বাংলাদেশ মানবাধিকার সংস্থা গুলোর প্রতি নিন্দা জানিয়ে মায়ানমারের মুসলমানদের আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি  জোর দাবী জানান । বিজ্ঞপ্তি

এই সংবাদটি 438 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ