ঢাকা |
প্রকাশিত: ১২:৩৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০১৫
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত মুখ শোয়েব মালিক। প্রিমিয়ার লিগসহ বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিতই খেলেন পাকিস্তানি এ অলরাউন্ডার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এসেছেন মালিক। এসেই ম্যাচজয়ী ইনিংস খেলে কুমিল্লাকে জিতিয়েছেন।
বাংলাদেশ জাতীয় দলের চলতি বছরের পারফরম্যান্সের জন্য তরুণ ক্রিকেটারদের বাহবা দিয়েছেন শোয়েব মালিক। এ নিয়ে মালিক রোববার মিরপুরের একাডেমি মাঠে বলেন, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই আনন্দের। এখন পর্যন্ত বিপিএলে খেলার অভিজ্ঞতাটা দারুণ। এবার টুর্নামেন্টে বেশ কয়েকজন তরুণকে দেখেছি, যারা অনেক ভালো করছে। বাংলাদেশের ক্রিকেট খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে তরুণদের নিয়ে।’
সাফল্যের জন্য মাশরাফির অধিনায়কত্বের প্রশংসা করেছেন মালিক। ডানহাতি এ অলরাউন্ডারের ভাষ্য, ‘তিনি (মাশরাফি) অসাধারণ এক নেতা। তিনি তরুণদের খুব সহায়তা করছেন। এটা অনেক বড় ব্যাপার।’
কুমিল্লায় মাশরাফির অধিনায়কত্বে খেলতে পেরে নিজেকে ভাগ্যবানই মনে করছেন মালিক, ‘সত্যি বলতে আমরা খুব ভাগ্যবান যে, বাংলাদেশ দলের অধিনায়ক আমাদের দলেরও অধিনায়ক। সুতরাং আমরা চাপ মুক্ত থাকতে পারছি এবং এখন পর্যন্ত যেভাবে শেষ করেছি সেখান থেকেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়।’
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।