ঢাকা |
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শনিবার সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
নাহিদ বলেন, “জঙ্গিরা শিক্ষার্থীদেরকে ফুসলিয়ে বিভ্রান্ত করেছে, তাদের মন-মানসিকতা পরিবর্তন করে দিচ্ছে, বিপথগামী করছে, বোমা মারাচ্ছে।
“শিক্ষার্থীদের মগজ ধোলাই দিচ্ছে- ‘তুমি মরলেই বেহেশতে চলে যাবে, বেহেশতে গেলে পৃথিবীতে যা তুমি পাও নাই, সেখানে সব পাবে, যাওয়ার সাথে সাথে বেহেশতে হুরপরি পাবে।
শান্তির ধর্ম ইসলামে মানুষ হত্যার কোনো বিধান নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “তারা বোমা মেরে মানুষ হত্যা করছে, মানুষ মেরে বেহেশতে যাওয়া কোনো পথ নাই।”
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শিক্ষকরা আদর স্নেহ দিয়ে শিক্ষার্থীদের পড়াবেন, যাতে কেউ জঙ্গিবাদের কথা বললে তারা আপনাদের কাছে এসে বলতে পারে এবং সাথে সাথে পুলিশকে সহায়তা করবে।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, শিক্ষাসচিব সোহরাব হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ কামাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি ফরিদ উদ্দীন আহমেদ।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।