ঢাকা |
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
স্টাফ রিপোর্টার: ফরিদপুর বিশ্ব জাকের মঞ্জিলের ওরস থেকে ফেরার পথে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার জেলার কুলাউড়ার উপজেলার ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত ৩ জনকে সিলেট ওসমানীতে পাঠনো হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত ৯টায়। প্রত্যক্ষদর্শী যাত্রী সুন্দর আলী জানান, বিশ্ব জাকের মঞ্জিলের ওরস থেকে ফেরার পথে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার পাশে আসলে এটি ট্রাকের সাথে তাদের বাসের মূখামোখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রায় ৪০ জন যাত্রী আহত হন। এবং গাড়ি চালকসহ আরও ২ যাত্রী গুরুতর আহত হন। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোল্লা মনির হুসেন জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিয়ে আসি এবং বিভিন্ন হাসপাতালে পাঠাই।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।