মাধবপুরে সিএনজিভর্তি গাঁজা উদ্ধার

প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০১৮

মাধবপুরে সিএনজিভর্তি গাঁজা উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে সিএনজিচালিতঅটোরিকশাভর্তি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছেন পুলিশ।

এ সময় অটোরিকশা থেকে ১২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক বাবুল মিয়া(২৮)চৌমুহনী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের কালাম মিয়ার ছেলে।

পুলিশ জানান, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাপাড়া মোড়ে অভিযান চালিয়ে সিএনজিচালিত অটোরিকশা থেকে ১২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে এএসপি রাজু আহমেদ মাধবপুর থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদটি 1459 বার পঠিত হয়েছে

এ সংক্রান্ত আরও সংবাদ