ঢাকা |
প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, আগস্ট ৮, ২০২৫
মো ইফাজ খাঁ , মাধবপুর (হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া আল আমিন হোটেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোফাজ্জল করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সকালে বানের পানিতে মাছ ধরতে বের হন। পথ পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত মোফাজ্জলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, বাসটি দ্রুত পালিয়ে যায় এবং সেটি শনাক্তে পুলিশ কাজ করছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।