ঢাকা |
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৬
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড–এর আবাসিক কোয়ার্টারে অগ্নিকাণ্ডে হারুনুর রশিদ আজাদ (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ আজাদের বাড়ি নরসিংদী জেলার শিবপুর উপজেলার চণ্ডিবর্দি গ্রামে। তিনি তার ছেলে মিজানুর রহমানের বাসায় বেড়াতে এসেছিলেন। মিজানুর রহমান শাহজিবাজারে অবস্থিত জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডে ব্যবস্থাপক পদে কর্মরত।
পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার ব্যক্তিগত কাজে মিজানুর রহমান ঢাকায় যান। এ সময় তার বৃদ্ধ বাবাকে কোয়ার্টারে একা রেখে যান। ভোররাতে বাসার একটি কক্ষে হঠাৎ আগুন লাগে। আগুন দেখে দারোয়ান ও অন্যান্য কর্মচারীরা দ্রুত ছুটে এসে হারুনুর রশিদ আজাদকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মুর্শেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
রেজিঃ নং চ-৭৩৫
সম্পাদক ও প্রকাশক: এম.ফয়জুল হক শিমুল
সহ: সম্পাদক : হাবিবুর রহমান সুলতান
সহ: সম্পাদক : নুরুল হক মাসুদ
সম্পাদক ও প্রকাশক কর্তৃক নিউ বর্ণমালা অফসেট প্রিন্টিং প্রেস, রাজা ম্যানশন জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: * সি-৮/৩০ বনশ্রী ঢাকা।
সিলেট অফিস: কমন মার্কেট (৫ম তলা ) বন্দর বাজার, সিলেট।
বিয়ানীবাজার অফিস: ছফর কমপ্লেক্স, দক্ষিণ বিয়ানীবাজার, সিলেট।
যোগাযোগ মোবাইলঃ +88-01713813124
ই-মেইল ॥ somoychitro@gmail.com
বড়লেখা অফিস: নেহার মার্কেট, ( ২য় তলা), বড়লেখা, মৌলভীবাজার।